1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের পাবনা-২ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল পাবনা ১: মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের নাজিবুর রহমান নির্বাচনি প্রচারণায় বিধি-বিধান মেনে চলার আহ্বান বিএনপির নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা আছে: মির্জা ফখরুল আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ভাঙ্গুড়ায় ৮৯তম ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ যুগ্ম সচিব আবদুল্লাহ আল ফারুক আর নেই, শেকড় পাবনা ফাউন্ডেশনের শোক এবার নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা

লক্ষ্মীপুরে পাগড়ি পেলেন ৬৫ কোরআনে হাফেজ

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ সময় দর্শন

লক্ষ্মীপুরে কুরআনে হাফেজ হওয়ায় ৬০ জন ছাত্রকে পাগড়ি প্রদান করে সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে মুহিউস সুন্নাহ জালালিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ইসলামী মাহফিলে হাফেজদের মাঝে পাগড়ি প্রদান করা হয়। এছাড়া তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।

চর মটুয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আহমেদ আবু তাহের ছাত্রদের পাগড়ি পরিয়ে দেন।লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ঢালকানগর পীর শাহ আবদুল মতিন বিন হুসাইন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মাদ্রাসার বার্ষিক ইসলামী বয়ানে বক্তা হিসেবে ছিলেন, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা শায়খুল হাদিস মাওলানা হারুন আল মাদানি, বটতলী জামিয়া ইসলামীয়া আশরাফুল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি ইউনুস আহমদ, নোয়াখালী আল ইসলামীয়া দারুল উলুম চর মটুয়ার মুহাদ্দিস হাফেজ মাওলানা আব্দুল বাসেত প্রমুখ।

এছাড়া মুহিউস সুন্নাহ জালালিয়া মাদ্রাসার মুহতামীম মোহাম্মদ আমির হোসাইনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আমন্ত্রিত অতিথিরা বলেন, কোরআনে হাফেজরা আলোর দিশারি। আল্লাহ তাদের অন্তরে কোরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাদের মধুর কণ্ঠে কোরআনের আয়াত মুসল্লিদের মুগ্ধ করবে। তাদের দেখে সবাই কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host