1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের পাবনা-২ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল পাবনা ১: মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের নাজিবুর রহমান নির্বাচনি প্রচারণায় বিধি-বিধান মেনে চলার আহ্বান বিএনপির নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা আছে: মির্জা ফখরুল আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ভাঙ্গুড়ায় ৮৯তম ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ যুগ্ম সচিব আবদুল্লাহ আল ফারুক আর নেই, শেকড় পাবনা ফাউন্ডেশনের শোক এবার নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা

চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ সময় দর্শন

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম,দূর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে এবং উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুলের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,বিএনপি নেতা আব্দুল মুতালিব প্রাং,পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফয়সাল কবির,হাসানুজ্জামান সবুজ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু পৌর ছাত্রদলের সদস্য সচিব রুহুল আমিন প্রমুখ।

বক্তারা,চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অনিয়ম ও দূর্নীতি তুলে ধরেন এবং দীর্ঘদিন এখানে দায়িত্বে থাকা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুলের অপসসারণ দাবি করেন।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুলের সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host