1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের পাবনা-২ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল পাবনা ১: মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের নাজিবুর রহমান নির্বাচনি প্রচারণায় বিধি-বিধান মেনে চলার আহ্বান বিএনপির নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা আছে: মির্জা ফখরুল আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ভাঙ্গুড়ায় ৮৯তম ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ যুগ্ম সচিব আবদুল্লাহ আল ফারুক আর নেই, শেকড় পাবনা ফাউন্ডেশনের শোক এবার নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা

ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালী ও মানববন্ধন

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ সময় দর্শন

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্নীতি দুর্নীতি বিরোধী উপলক্ষে র‍্যালী ও মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে একটি র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ শহিদুজ্জামান।

সাধারণ সম্পাদক অধ্যাপক (অব:) মাহবুব উল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক তাপস পাল, ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম ও ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক।

এছাড়া উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথ আয়োজনে এ দিবসটি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host