1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালনে সমিতির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ ভাঙ্গুড়ায় নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন কলেজে এইচএসসি’তে পাসের হার ৩১.২৭% বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ Binance-এ হ্যাক, চুরি হয়েছে ৬.৩ বিলিয়ন ডলারের সম্পদ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে শুরু হচ্ছে মজুরি বোর্ডের কার্যক্রম সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা HSC-তে ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস HSC ২০২৬: সারা দেশে ফেল করেছে প্রায় ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী! এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

নির্বাচন এলে যারা টুপি, তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে: জামায়াত আমির

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ সময় দর্শন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সোমবার দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে ৮ দেশের দূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বললেন, জামায়াত ধর্মের ব্যবহার করে না, “ধর্মকে নিয়ে ব্যবসা করে না। নির্বাচনের সময় যারা বেশি বেশি নতুন করে নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরেন, ধর্মকে তারাই সম্ভবত ব্যবহার করে।”

ডা. শফিকুর রহমান ৮ দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনার বিষয়ে বলেন, “আমরা সকাল ১১টায় ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডরের দাওয়াতে এখানে এসেছিলাম। যেখানে ৮ দেশের রাষ্ট্রদূত ও তাদের সহযোগীরাও ছিলেন। তারা মূলত বাংলাদেশের বর্তমান পরিবেশ-পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। আমাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন। নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কেমন, সেটিও তারা জানতে চেয়েছেন।”

জামায়াতে আমির বলেন, “জাতীয় নির্বাচন পেছানো জামায়াতের কাম্য না। কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে।”

নির্বাচনের প্রস্তুতি এবং একই দিনে নির্বাচন ও গণভোট নিয়ে রাষ্ট্রদূতরা কোনো শঙ্কা প্রকাশ করেছে কিনা, এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, তারা জানতে চেয়েছেন একই দিনে যদি সাধারণ নির্বাচন এবং রেফারেন্ডাম (গণভোট) হয় সেখানে কোনো প্রবলেম (সমস্যা) হবে কিনা। আমরা বলেছি, আমাদের দেশের মানুষ ততটা এখনো কনসাস (অবগত) না। এজন্য একই দিনে দু’টি নির্বাচন হলে দু’টি নির্বাচনই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।

এছাড়াও সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন, রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান জামায়াত আমির।

নির্বাচন এলে যারা টুপি, তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে: জামায়াত আমির

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
৯ ডিসেম্বর ২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host