1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার সাথে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

বাঁশ ঝাড়ে খাচ্ছিলেন গাঁজা,পরে ভ্রাম্যমাণ আদালতে সাজা

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় বাঁশ ঝাড়ের ভেতর বসে গাঁজা খাচ্ছিলেন রফিকুল ইসলাম (৪২) নামের এক মাদকসেবী। এসময় গোপন সংবাদে ভিত্তিতে সেখানে অভিযান চালায় পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

তারা ওই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নিকট সোর্পদ করে।পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পৌর শহরের ভদ্রপাড়া এলাকার আকিমুদ্দিনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন,’মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক ওই মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।’

পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক আব্দুর রহিম জানান, ‘ বিকেলে দণ্ডপ্রাপ্ত ওই মাদকসেবীকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযানে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host