1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণা করলো জামায়াত ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস ভাঙ্গুড়ায় ইউএনও’র উদ্যোগে ৫ কিলোমিটার সড়কে বৃক্ষ রোপণ মেসওয়াকের তাৎপর্য ও ফজিলত ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস ঈশ্বরদীতে শ্রমিক অবরোধে তীব্র যানজট

ইসরাইলের বিচার দাবিতে ইউরোপজুড়ে বিক্ষোভ

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ সময় দর্শন

গাজায় ইসরাইলের গণহত্যার নিন্দা জানিয়ে ইউরোপের বিভিন্ন শহরে বিক্ষোভে করেছেন হাজার হাজার মানুষ। গাজায় গণহত্যার দায়ে ইসরাইলকে জবাবদিহির আওতায় আনা ও ফিলিস্তিনিদের সুরক্ষার দাবি জানান তারা। শনিবার ‘আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা জানিয়ে এ বিক্ষোভের আয়োজন করা হয়। খবর আল জাজিরার।

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভে অংশ নেয় প্রায় ৫০ হাজার মানুষ। তারা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় গাজার প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। সেইসঙ্গে ইসরাইলি গণহত্যার নিন্দা জানান তারা।

এক বিক্ষোভকারী বলেন, ‘এটি গ্রহণযোগ্য নয়। আমরা এখনো ন্যায়বিচার বা জবাবদিহিতা থেকে অনেক দূরে।’

আরেক বিক্ষোভকারী জানতে চান, ‘আমরা, জনগণ জানি যে ইসরাইলের এই যুদ্ধ ভুল। কিন্তু ক্ষমতায় থাকা লোকেরা কেন এটিকে ভুল বলে মনে করে না?’

ফ্রান্স প্যালেস্টাইন সলিডারিটি অ্যাসোসিয়েশন প্রধান অ্যান টুয়াইলন বলেন, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাত সপ্তাহ পরেও কোনো সমাধান হয়নি।

তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘যুদ্ধবিরতি একটি ধোঁয়ার পর্দা। ইসরাইল প্রতিদিন এটি লঙ্ঘন করে, মানবিক সহায়তা আটকে দেয় এবং গাজায় ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস করে। আমরা স্থায়ী যুদ্ধবিরতি এবং গণহত্যা বন্ধের আহ্বান জানাচ্ছি।’

প্যারিস ছাড়াও লন্ডন, জেনেভা, রোম এবং লিসবনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রায় এক লাখ মানুষ বিক্ষোভে অংশ নেয়। আয়োজকরা ইসরাইলকে জবাবদিহির আওতায় আনার এবং ফিলিস্তিনিদের সুরক্ষার দাবি জানান।

ইতালির রোমে বিক্ষোভে অংশ নেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ এবং জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host