1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৪৯ সময় দর্শন

নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে নাফিয়া খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নগর ইউনিয়নের তালশো গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাফিয়া তালশো গ্রামের নাজমুল ইসলামের একমাত্র মেয়ে। 

নগর ইউপি চেয়ারম্যান শামসুজ্জোহা জানান, দুপুরে শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। এ সময় তার মা রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পরে তাকে দেখতে না পেয়ে তার মাসহ স্বজনরা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে তার অচেতন দেহ ভাসমান অবস্থায় দেখতে পান।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host