1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে: আইন উপদেষ্টা

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০২ সময় দর্শন

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল সোমবার বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের জানিয়েছেন, “শেখ হাসিনার বিচারের রায়ে আমি সন্তুষ্ট। তবে আমি বিস্মিত নয়। তাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আবার চিঠি দেওয়া হবে।”

চিঠির বিষয়ে আইন উপদেষ্টা বলেন, “ভারত যদি এ গণহত্যাকারীকে (শেখ হাসিনা) আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা হচ্ছে তাদের বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা নিন্দনীয় আচরণ।”

অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, “আজ আমার বিশেষ করে মনে পড়ছে গণঅভ্যুত্থানে প্রাণ হারানো আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম ও আনাসসহ অন্যদের কথা। মনে হচ্ছে, আজ তাদের বিদেহী আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। সেইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর কথাও মনে পড়ছে। হয়তো এ রায়ের মাধ্যমে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবেন। ব্যক্তিগতভাবে আমি এ রায়ে সন্তুষ্ট, তবে বিস্মিত নই।”

‘শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে বিশ্বের যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা’-উল্লেখ করেন তিনি।

‘আজকে একটি বিচার হয়েছে, ইনশাল্লাহ আমরা যতদিন আছি বিচার কার্যক্রম পূর্ণ বেগে চলবে’-যোগ করেন তিনি।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host