1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার

রাজধানীতে প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০১ সময় দর্শন

রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাইফ মামুন (৫০) নামে একজন প্রাণ হারিয়েছেন।

ঘটনাটি সোমবার বেলা ১১টার দিকে ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলিবিদ্ধ ব্যক্তির খালাতো ভাই হাফিজ বলেন, “আমার ভাই তারিক সাইফ মামুন একজন সাধারণ মানুষ। কি কারণে তাকে কে হত্যা করা হলো আমি জামি না। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না।

এ বিষয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, “আনুমানিক বেলা ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের গুলির ঘটনা ঘটে। শব্দ শুনে হাসপাতালের মেইন গেটের সামনের এসে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। কে বা কারা তাকে গুলি করেছে সেটি বলতে পারছি না।”

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছিলেন, “হামলাকারীরা চারটি মোটরসাইকেলে এসে মামুনকে বহনকারী প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালায়। মামুন প্রাইভেটকার থেকে বের হয়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, “মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।এর আগে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর রাতে তেজগাঁও শিল্পাঞ্চলের সিটি পেট্রল পাম্প ও বিজি প্রেসের মাঝামাঝি এলাকায় মূল সড়কে তারিক সাইফ মামুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ও পরে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সে সময় ওই এলাকা দিয়ে যাওয়া এক মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ এবং একজন পথচারী আহত হয়েছিলেন।”

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host