1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ইউএনও’র উদ্যোগে ৫ কিলোমিটার সড়কে বৃক্ষ রোপণ মেসওয়াকের তাৎপর্য ও ফজিলত ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস ঈশ্বরদীতে শ্রমিক অবরোধে তীব্র যানজট ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে সিল্কসিটির বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা আ. লীগ ও জামায়াত-এনসিপিকে যারা দাঁত ভাঙা জবাব দিতে পারবে সেই নেতাকে নির্বাচন করুন- এড. মাসুদ খন্দকার

বাংলাদেশের সঙ্গে বিবাদ চায় না ভারত: রাজনাথ সিং

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৭২ সময় দর্শন

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, নয়াদিল্লি কখনো বাংলাদেশের সঙ্গে কোনো বিবাদ চায় না। সংবাদমাধ্য নেটওয়ার্ক-১৮কে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।

সাক্ষাতকারে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলাপ করেন রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত শান্তি চায় এবং কোনো দেশে সংঘাতকে উৎসাহিত করে না।

এসময় তিনি বলেন, ভারত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে ‘উত্তেজনাপূর্ণ সম্পর্ক’ চায় না বলেও উল্লেখ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে রাজনাথ বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস যেন ভেবেচিন্তে কথা বলেন।’

গত বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর নোবেল পুরস্কার বিজয়ী ড. ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা। এরপর থেকেই দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে।

সাক্ষাতকারে পাক-আফগান সংঘাত নিয়ে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে নয়া নয়াদিল্লি।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host