1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি কর্মকর্তা মমতাজ মহলের জন্য দোয়া

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে মমতাজ মহলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় ভাঙ্গুড়া ইউনিয়ন দলনেতা জিল্লুর রহমান, মন্ডতোষ ইউনিয়ন দলনেতা মো. সবুজ হোসেন, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন, অষ্টমনিষা ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার হাসিনুর রহমান, খানমরিচ ইউনিয়ন সহকারী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার দিলদার হোসেন, বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডাররা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেল ৪ টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের ভেরিপারার মোড়ের নিজ বাসভবনে আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল ইন্তেকাল করেন।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, লিভার ক্যান্সারের পাশাপাশি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক নিখিল চন্দ্র বলেন, সম্মানিত মমতাজ মহল স্যার সদা হাসি মুখের ও ভালো মানুষ ছিলেন। স্যারের আত্মার শান্তি কামনা করি। সেই সঙ্গে স্যারের চিন্তা-চেতনা, দেশপ্রেম আমাদের ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host