1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আবহাওয়া উপযোগী এয়ার কন্ডিশনার আনল আইটেল অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি-জামায়াত সেক্রেটারির বিবৃতি বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, ৯ উইকেটে জিতল বাংলাদেশ অর্থাভাবে থমকে যাচ্ছে চা বিক্রেতা বাবার দুই সন্তানের উচ্চশিক্ষার স্বপ্ন কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী র‌্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু, জাহাজে মিলেছে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার আসন বিন্যাস ও নির্দেশনা প্রকাশ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১৯ সময় দর্শন

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর আসন বিন্যাস ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে। এমসিকিউ ধরনের এ লিখিত পরীক্ষা আগামী ১০ অক্টোবর, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

শুধুমাত্র ঢাকা কেন্দ্রে এ পরীক্ষার আয়োজন করা হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) জানিয়েছে, পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত মোট ১৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিশনের নিজস্ব দুইটি হলরুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের সুবিধার্থে আসন বিন্যাস, সময়সূচি ও পরীক্ষা পরিচালনার নির্দেশনা বিপিএসসি’র সরকারি ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়েছে, এগুলো হলো— পরীক্ষার দিন সকাল ৯টার মধ্যে কেন্দ্রের ভেতরে প্রবেশ সম্পন্ন করতে হবে। প্রবেশের সময় প্রবেশপত্র ও বৈধ ছবি সংবলিত পরিচয়পত্র (জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স) সঙ্গে রাখতে হবে। এ সময় মোবাইল ফোন সেট, ঘড়ি, ক্যালকুলেটর বা স্মার্ট ডিভাইসসহ যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

পরীক্ষার হলে ওএমআর শিট সঠিকভাবে পূরণ করতে হবে এবং উত্তরপত্র যাতে নষ্ট না হয়, সেজন্য সতর্ক থাকতে হবে।

কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ডে জড়িত পাওয়া গেলে, পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে।

বিপিএসসি কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host