1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

ফ্লোটিলা আটক করায় বাংলাদেশের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি

ডিডিএন নিউজ ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৯৪ সময় দর্শন

বাংলাদেশ গাজার উদ্দেশে মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় আটকানোর ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে।বাংলাদেশ সরকার অবিলম্বে আটক সকল মানবিক সহায়তাকর্মী ও কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা ও সুস্থতার নিশ্চয়তা দাবি করেছে।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী এ ফ্লোটিলাকে আটক করে। বাংলাদেশের মতে, এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের উদাহরণ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ইসরায়েলকে গাজা ও পশ্চিম তীরের অবৈধ দখলদারিত্ব সমাপ্ত করতে, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে এবং গাজায় চলমান গণহত্যামূলক যুদ্ধ ও মানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করতে আহ্বান জানাচ্ছে।

বাংলাদেশ জোর দিয়ে বলেছে, এ মানবিক সহায়তা বহরটি দখলকৃত ফিলিস্তিনি জনগণের প্রতি বৈশ্বিক সংহতির প্রতীক। গাজার বেসামরিক জনগণ দীর্ঘদিন ধরে জীবনের মৌলিক অধিকার, মর্যাদা ও জীবিকা থেকে বঞ্চিত হচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনীর কারণে। তাই এ সহায়তার বহরকে গাজায় প্রবেশের পূর্ণ স্বাধীনতা দিতে হবে।

বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনি জনগণের সঙ্গে অটল সংহতি প্রকাশ করেছে। এই ভয়াবহ দুর্দশা ও অব্যাহত কষ্টের মুহূর্তে ফিলিস্তিনের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host