1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

গ্রামীণ অবকাঠামো প্রকল্পে ওভারলেপিং পরিহার করতে হবে : দুর্যোগ উপদেষ্টা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ সময় দর্শন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক বলেছেন, গ্রামীণ অবকাঠামো প্রকল্প প্রণয়নে ওভারলেপিং পরিহার করতে হবে। রবিবার রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের দুই মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় সাধারণ জনগণ, বিশেষ করে দরিদ্রদের জীবন মানে উন্নয়নের জন্য।

তিনি আরও বলেন, এসব প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়নে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। যাতে অতি দরিদ্ররা এই কর্মসূচি থেকে বঞ্চিত না হয়।

উপদেষ্টা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় ত্রাণ সামগ্রী কেনাকাটায় আগে অনেক অনিয়মের অভিযোগ শোনা যেত। সেজন্য এখন কম্বল, টিন ও শুকনো খাবার জেলা পর্যায়ে কেনা হচ্ছে। এতে দুর্নীতি অনেকাংশে কমবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ফারুক-ই-আজম বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তথা পিআইওদের আগের সকল বদনাম থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, আপনারা শুনে অবাক হবেন যে প্রকল্প কর্মকর্তারা অসুস্থতার কারণে বদলির কথা বলেন কঠিন কাজের জায়গায়। এটি অনেকাংশে হাস্যকর। কারণ অসুস্থতার কারণে তার একটু আরামদায়ক জায়গায় যাওয়া উচিত।

উপদেষ্টা বলেন, সব ধরনের প্রলোভন ও প্ররোচনার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। প্রশ্নের সম্মুখীন হতে হয়,  এমন কাজ করা যাবে না।

তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে ত্রাণ সামগ্রী রাখার জন্য গোডাউন স্থাপনের চিন্তাভাবনা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। সেখানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মুস্তাফিজুর রহমানসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host