1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

মানুষের জন্ম চাকরির জন্য নয়, উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ সময় দর্শন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কারো চাকরি করার জন্য নয়, বরং নিজের উদ্যোগ তৈরি করার জন্য জন্মগ্রহণ করেছে।

তিনি রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিটি মানুষকে তার সক্ষমতার ভিত্তিতে নিজের পথ চিহ্নিত করার সুযোগ দেওয়া উচিত। বর্তমানে বিভিন্ন ধরনের উদ্যোক্তা উদ্ভূত হয়েছে এবং প্রযুক্তির বিকাশের কারণে আরও নতুন সুযোগ তৈরি হচ্ছে। “প্রযুক্তি আমাদেরকে বিশ্বের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত করেছে। এখন প্রযুক্তিকে ব্যবহার করার সময় এসেছে,” তিনি উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমরা চাই প্রতিটি মানুষ তার নিজস্ব সক্ষমতার আলোকে যেখানে যেতে চায় সেখানে পৌঁছাতে পারুক। পিকেএসএফ নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে এই লক্ষ্য অর্জনের নতুন যাত্রা শুরু করবে।” তিনি যুব সমাজের উদ্ভাবনী শক্তিকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান প্রজন্ম আগের দিনের মতো নয়; তারা অনেক দূর এগিয়েছে, কয়েক লাখ নতুন উদ্যোক্তা ও বিনিয়োগকারী হয়ে উঠেছে।

পিকেএসএফ-এর প্রতিষ্ঠার স্মৃতি তুলে ধরে অধ্যাপক ইউনূস জানান, প্রতিষ্ঠানটির জন্ম হয়েছিল বিশ্বব্যাংক থেকে আসা ২০ কোটি টাকার ফান্ডকে কেন্দ্র করে। তিনি বলেন, “ওই ফান্ড না হলে পিকেএসএফ জন্ম পেত না। সেই সময় প্রেসিডেন্ট এরশাদ ফান্ড রাখার জন্য আমাকে সমর্থন করেছিলেন। আমরা লক্ষ্য করেছি, মানুষের সঙ্গে সরাসরি কাজ করতে পারলে, ফাইন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে মানুষকে সত্যিকারের উদ্যোক্তা হিসেবে তৈরি করা সম্ভব।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পিকেএসএফ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাকির আহমেদ খানসহ অন্যান্য সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তারা।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host