1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

বিএনপির হাত ধরেই এসেছে সব ইতিবাচক পরিবর্তন : মির্জা ফখরুল

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ সময় দর্শন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির হাত ধরেই দেশের সকল ইতিবাচক পরিবর্তন এসেছে। ভবিষ্যতে দলের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আরও পরিবর্তন আসবে। সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দলের নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু আন্দোলন থেকে সরে যাননি।

এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আজ একদিকে আনন্দের দিন, অন্যদিকে দুঃখের। বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে যাননি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হতে হবে। বিএনপির হাত ধরেই ৩১ দফা বাস্তবায়নসহ সকল ইতিবাচক পরিবর্তন হবে।

বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host