1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও জনসচেতনতামূলক সভা কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ, ঋণ সুবিধা ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের উদ্যোগ চাটমোহরে তিন মাদকসেবীর কারাদন্ড ও জরিমানা ইরানে হামলা স্থগিতের ঘোষণার পর কমল তেলের দাম, স্বস্তি বিশ্ববাজারে ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার-প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা ২৮ মে সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির দুধের সাথে তেল মিশিয়ে ফ্যাট বৃদ্ধি,ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড শরীয়তপুরের চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন ৯৫ বারের মতো পেছাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন, নতুন তারিখ ধার্য

পাবনা জেলা বিএনপি’র দপ্তর সম্পাদকের দায়িত্ব পেলেন আলাউদ্দিন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২৩ সময় দর্শন

পাবনা প্রতিনিধি : পাবনা জেলা বিএনপি’র দপ্তর সম্পাদকের দায়িত্ব পেলেন মো.আলাউদ্দিন সরকার। তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মো.মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের ব্যক্তিগত সহকারী হিসাবে দলের অফিসিয়াল যাবতীয় দায়িত্ব পালন করে আসছিলেন। তার কর্মদক্ষতা ও যোগ্যতা বিবেচনা করে জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব কেন্দ্রের পরামর্শক্রমে এই দায়িত্ব প্রদান করেছেন বলে জানাগেছে। এ ব্যাপারে ৪ সেপ্টেম্বর ’২৫ তারিখে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ অনুমোদন করেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এড.মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

মো. আলাউদ্দিন সরকার বলেন,দীর্ঘদিন ধরে সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক,রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাহসী নেতা ও শহীদ জিয়ার লড়াকু সৈনিক,হবিবুর রহমান হল ছাত্র সংসদের নির্বাচিত জিএস,রাকসুতে ছাত্রদল মনোনীত যুগ্নসম্পাদক,ভাঙ্গুড়া উপজেলা বিএনপির দু’বারের সাধারণ সম্পাদক,জেলা বিএনপির সহসভাপতি,আওয়ামী দু:শাসন ও ফ্যাসিবাদের একচ্ছত্র আধিপত্যের শিকার হয়ে জেলজুলুম ও  নির্যাতিত হওয়ার পরও   ব্যাপক জনপ্রিয়তা নিয়ে যিনি পাবনা বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন,সেই জননেতা এডভোকেট মাসুদ খন্দকারের সাথে থেকে তিনি আইন পেশায় সহায়ক ও ব্যক্তিগত সহকারী হিসাবে দলের সাংগঠনিক ও অফিসিয়াল কাজকর্ম শিখেছেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের প্রতি আনুগত্যতা,দলের প্রতি অবিচল আস্থা ও কর্মীদের সেবা সহায়তা প্রদানে নিরংকুশভাবে কাজ করার তার সুযোগ হয়।

 

এই দায়িত্ব পাবার পর তিনি যাতে আরো বেশি দায়িত্বশীলতার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কাজ করতে পারেন সেই দোয়া সকলের কাছে তিনি প্রত্যাশা করেন। একইসঙ্গে তিনি হাবিবুর রহমান হাবিব ও এড.মাসুদ খন্দকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host