1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, প্রকাশ হতে পারে বৃহস্পতিবার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১১৫ সময় দর্শন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার রোডম্যাপের অনুমোদন দেয় ইসি। চূড়ান্ত রোডম্যাপ আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ হতে পারে।আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু হচ্ছে।

র আগে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গত রোববার রোডম্যাপের বিস্তারিত ঘোষণা করেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে চার কমিশনার ও সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করেন।

এছাড়া গত ২৪ আগস্ট থেকে সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানি শুরু হয়, যা ২৭ আগস্ট পর্যন্ত চলবে। এরই মধ্যে খসড়া ভোটার তালিকায় দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। ইসি জানিয়েছে, খসড়া ভোটকেন্দ্রের তালিকা ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে এবং এর উপর আপত্তি জানাতে পারবেন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা ২০ অক্টোবর প্রকাশিত হবে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host