1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১২৯ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় মহসিন আলী নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। সে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের নুরনগর গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাতে অষ্টমনিষা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, যুবলীগ নেতা মহসিনকে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host