1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :

চাটমোহরে দেড় হাজার বছরের পুরোনো মূর্তি উদ্ধার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৩৪ সময় দর্শন

পাবনার চাটমোহরে দেড় হাজার বছরের পুরোনো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম জানান, শুক্রবার সকালে ওই ইউনিয়নের মাঝগ্রামের জনৈক লোকমান হোসেন তার পুকুরে মাছ ধরতে গেলে জালে শক্ত কিছু আটকা পড়ে। এ সময় স্থানীয়দের সহায়তায় বিষ্ণু মূর্তিটি পুকুর পাড়ে তুলে আনি। পরবর্তীতে আমরা এটি থানায় নিয়ে আসি।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, বিষ্ণু মূর্তিটি আনুমানিক দেড় হাজার বছরের পুরাতন। ঘটনাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে অবগত করা হয়েছে। চাটমোহরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত গবেষণার জন্য তাদের কাছে বিষ্ণু মূর্তিটি হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host