1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রত্যেক জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি কাল

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৪৭ সময় দর্শন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আগামীকাল প্রত্যেক জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হবে। জেলায় যতজন শহীদ হয়েছেন ততগুলো গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ আয়োজন করা হবে।

গণহত্যা ও ছাত্র-জনতার প্রতিরোধ দিবস ১৯ জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হবে। যার থিম মিউজিক হবে ‘কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা’। কর্মসূচি অনুযায়ী এ দিনে ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৫ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে। সকল মন্ত্রণালয় ও বিভাগের ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সকল মোবাইল গ্রাহকের কাছে ভিডিও’র ইউআরএল প্রেরণ করা হবে। এছাড়া ঢাকার সাভারে শহীদদের স্মরণে সমাবেশের আয়োজন করা হবে।

এদিনে সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ‘এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’, ‘আবরার ফাহাদ’ ও ‘আয়নাঘর স্টোরিজ’সহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host