1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

শিক্ষাঙ্গনকে রাজনৈতিক দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে : ধর্ম উপদেষ্টা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২৯ সময় দর্শন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শিক্ষাঙ্গনকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করতে পারলে  শিক্ষাব্যবস্থা ও লেখাপড়ার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ ফিরে আসবে।

তিনি বলেন, পৃথিবীর কোন দেশে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি নাই। কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে। শিক্ষার পরিবেশ ও মান ঠিক রাখতে সেখানে দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ করতে হবে।

সোমবার রাত সাড়ে নয়টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রজত জয়ন্তী উৎসব, মোড়ক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন স্মৃতিচারণ করে উপদেষ্টা  বলেন,  বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার সবসময় যোগাযোগ আছে। এখনো সময় পেলে মন চায়, চিরচেনা শাহাজালাল হলে গিয়ে আড্ডা দিতে আর ঝুপড়িতে বসে চায়ের কাপে চুমুক দিতে। আমার সেই সতীর্থদের সঙ্গে সন্ধ্যাটা কাটাতে পেরে নিজেকে উজ্জীবিত লাগছে।

উপদেষ্টা আরো বলেন, ডক্টরেট ডিগ্রির থিসিসে বিশ্বের অন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ২৫শতাংশ পর্যন্ত অন্যের রেফারেন্স দেওয়া যায়। কিন্তু আমাদের দেশে হারটা অনেক বেশি, ফলে গবেষণাটা ঠিকমত হয়না।

চবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান এবং প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড.  শাহ মোহাম্মদ শফিক উল্লাহ।

অনুষ্ঠানে চবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host