1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

৫৫ লাখ পরিবার চাল পাবে ১৫ টাকা দরে: খাদ্য উপদেষ্টা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২৭ সময় দর্শন

মঙ্গলবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারন কমিটির (এফপিএমসি) সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী আগস্ট মাস থেকে দেশের ৫৫ লাখ দরিদ্র ও নিম্নআয়ের পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এই কর্মসূচি চলবে ছয় মাসব্যাপী।

বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, “খাদ্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারিভাবে ৪ লাখ টন চাল আর ৮ লাখ টন গম কেনা হবে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই চাল এবং গমের দাম নির্ধারণ করা হবে। বেসরকারিভাবেও আমদানি করা হবে ৫ লাখ টন চাল।

বর্তমানে সাড়ে ১৩ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে বলেও জানান খাদ্য উপদেষ্টা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, ভোক্তারা ১৫ টাকা কেজিতে মাসে প্রতি পরিবার ৩০ কেজি চাল পায়। এমন ৫৫ লাখ পরিবার সারাদেশে পাবে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন। এর আগে, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host