1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

সন্ত্রাসবাদ তদন্তে একসাথে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া;পররাষ্ট্র মন্ত্রণালয়

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৫৮ সময় দর্শন

মন্ত্রণালয় শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সন্ত্রাসবাদ তদন্তে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি এক নিরাপত্তা অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে একটি উগ্রপন্থী চরমপন্থি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশন বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য চেয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে ইতোমধ্যেই মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে তদন্ত বা দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। প্রয়োজনে হাইকমিশন আটক বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

‘বাংলাদেশ সরকার পুনরায় সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রপন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে এবং এ বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host