1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের পাবনা-২ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল পাবনা ১: মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের নাজিবুর রহমান নির্বাচনি প্রচারণায় বিধি-বিধান মেনে চলার আহ্বান বিএনপির নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা আছে: মির্জা ফখরুল আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ভাঙ্গুড়ায় ৮৯তম ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ যুগ্ম সচিব আবদুল্লাহ আল ফারুক আর নেই, শেকড় পাবনা ফাউন্ডেশনের শোক এবার নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা

জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের মধ্যে মতবিনিময়

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৭৯ সময় দর্শন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতৃবৃন্দের সঙ্গে গণঅধিকার পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আমরা দেশের সার্বিক পরিস্থিতি ও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। উভয় দল জাতীয় সংকট মোকাবেলায় আগামী দিনে একসঙ্গে কাজ করবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

তিনি আরো বলেন, ঐকমত্য কমিশনের কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়েছে। দেশের সব ছোট-বড় রাজনৈতিক দলের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে উভয় দলই আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়েছে।

ডা. তাহেরের অভিযোগ, স্থানীয় সরকার ব্যবস্থা অকার্যকর থাকায় জনগণ নানাবিধ সমস্যার মুখোমুখি হচ্ছে এবং নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সে প্রেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বলেন, যদি এসব দাবি নির্বাচনের পূর্বে বাস্তবায়ন না হয়, তাহলে একমত পোষণকারী সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে দাবি আদায়ের উদ্যোগ নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদ আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী দলসহ ফ্যাসিবাদবিরোধী অন্যান্য দলকে নিয়ে একটি জোট গঠনের বিষয়ে একমত হয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি জনাব নূরুল হক নূর, মুখপাত্র ফারুক হাসান এবং উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলউজ্জামান, আব্দুজ জাহের, হাবিবুর রহমান রিজু ও রবিউল হাসান।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host