1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল

সুজানগরে পদ্মার ভাঙ্গনের কবলে বাড়ি-ঘর ও ফসলি জমি

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১২৯ সময় দর্শন

চলতি বর্ষা মৌসুমে পাবনার সুজানগরের পদ্মা নদীতে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। আর এই ভাঙ্গনের কবলে পড়েছে নদীপাড়ের বাড়ি-ঘর এবং ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। 

উপজেলার সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান, গত ৫/৭দিন হলো পদ্মা নদীতে ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন। বিশেষ করে পদ্মার ভাঙ্গনের কবলে পড়েছে উপজেলার সাতবাড়ীয়া, নিশ্চিন্তপুর, তারাবাড়ীয়া নারুহাটি, গুপিনপুর, মাছপাড়া, রাইপুর, সাতবাড়ীয়া খেয়াঘাট, কাঞ্চন পাকর্, পদ্মা রিসোর্ট ও সাতবাড়ীয়া মৎস্য আড়তসহ /১০টি গ্রামের বাড়ি-ঘর ও ফসলি জমি।

পদ্মাপাড়ের নারুহটি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান বলেন পদ্মার বড় বড় ঢেউয়ের তোড়ে শত শত বিঘা ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পদ্মায় পানি বৃদ্ধি এবং ভাঙ্গন অব্যাহত থাকলে পদ্মাপাড়ের ১০/১২টি গ্রামের অর্ধশত বাড়ি-ঘর, গাছপালা এবং হাজার হাজার বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে।

উপজেলার মাছপাড়া গ্রামের পদ্মাপাড়ের বাসিন্দা বন্দে আলী বলেন আমার বাড়ি একদম পদ্মা নদীরপাড়ে। যেভাবে পদ্মার ঢেউ ধাক্কা মারছে তাতে যেকোন সময় আমার বাড়ি-ঘরসহ আশপাশের বাড়ি-ঘর ও মূল্যবান গাছপালা নদীতে বিলীন হয়ে যেতে পারে। সেই সঙ্গে ভাঙ্গনের কবলে পড়তে পারে একাধিক শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠান।

এ ব্যাপারে পাউবো বেড়ার নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন ভাঙ্গন প্রতিরোধে ওই সকল এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। প্রয়োজনে সিসি ব্লকের বাঁধ নির্মাণ করা হবে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host