1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত

ভাঙ্গুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মামুন আটক

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৩৯ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মেহেদি হাসান মামুনকে আটক করেছে থানা-পুলিশ। আজ বুধবার (১৮ জুন) বিকেলে পৌরশহরের ভাঙ্গুড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামুন  উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লোকমান হোসেনের কনিষ্ঠ পুত্র। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পরে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী  সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ গা ঢাকা দিলেও মামুন এলাকাতেই বুক ফুলিয়ে চলাফেরা করতেন। তার বিরুদ্ধে এলাকায় আওয়ামী লীগকে সংগঠিত করতে গোপনে দলীয় কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে।
ওসি শফিকুল ইসলাম জানান, ডেভিল হান্ড অভিযানের অংশ হিসেবে ছাত্রলীগ নেতা মামুনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host