1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৪৫ শিশু-কিশোর

মো. মেহেদী হাসান
  • আপডেটের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৫৬ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৪৫ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

সোমবার দুপুরে উপজেলার চড়পাড়া ঈদগাহ ময়দানে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সফল শিশু-কিশোরদের হাতে পুরস্কার হিসেবে বাইসাইকেল, স্কুলব্যাগ ও ছাতা তুলে দেওয়া হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, স্থানীয় শিক্ষার্থীদের নামাজে আগ্রহী করে তুলতেই এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। ঘোষণার পর চতুর্থ শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত মোট ৫৬ জন শিশু-কিশোরকে এ কার্যক্রমে অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. নাজমুন্নাহার। এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আব্দুল করিম, সংগঠনের উপদেষ্টা মো. ওমর ফারুক, রাবেয়া মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোছা. সাবিহা ইয়াসমিন, স্থানীয় মসজিদের ইমাম মো. বেল্লাল হোসেন প্রমুখ।

সংগঠনের সভাপতি মো. রুহুল আমিন বলেন, শিশু-কিশোরদের নৈতিক চরিত্র গঠনে এমন উদ্যোগ অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয়। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host