1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ ; সুইডেন-ইংল্যান্ডের জয়, শেষ দিকে গোল খেয়ে বেলজিয়ামের ড্র

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৫০৭ সময় দর্শন

বৃহস্পতিবারের আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড ও সুইডেন। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বেলজিয়াম। শেষ মুহূর্তে গোল খেয়ে আইভোরি কোস্টের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দলটি। অন্যদিকে, ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। আর রাশিয়াকে ২-১ গোল হারিয়েছে সুইডেন।

খেলতে নেমে ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের শুর থেকে ওয়েলসকে পাত্তা দেয়নি ইংল্যান্ড। ম্যাচের ২৬ মিনিটেই এগিয়ে যায় ইংলিশরা। জ্যাক গ্রেয়ালিশের ক্রস থেকে হেড দিয়ে গোল করে দলকে এগিয়ে দেন ডোমেনিক কালভার্ট লেউইন। বিরতির পর ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। ৫৩ মিনিটে ফ্রি কিক থেকে কিরান ট্রিপিয়ারের দারুণ ক্রসে ডি-বক্সের ভেতরে ফাঁকায় বল পেয়ে ডান পায়ের হাফ-ভলিতে শটে বল জালে পাঠান কোনোর কোডি। ২-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তৃতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ৬৩ মিনিটে কর্নার থেকে আসা বল হেড দিয়ে টাইরন মিঙ্গস গোলমুখে বাড়িয়ে দেন। ফাঁকায় দাঁড়িয়ে থাকা ড্যানি ইঙ্গস দারুণ বাই-সাইকেল শটে গোল করে দলকে ৩-০ গোলের জয় নিশ্চিত করেন।

আরেক প্রীতি ম্যাচে রাশয়াকে ২-১ গোলে হারিয়েছে সুইডেন। রাশিয়ার ভিইভি অ্যারিনাতে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় সুইডেন। প্রথম সাফল্য পেতে সময় লাগেনি তাদের। ২১ মিনিটে সেবাস্তিয়ান লারসনের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন আলেক্সজান্ডার ইসাক। ম্যাচের ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাত্তিয়াস জোহান্সন। ক্রিসতোফার ওলসনের পাস থেকে পেনাল্টি বক্সের বাইর থেকে বাম পায়ের শটে গোল করেন তিনি। তবে ম্যাচের শেষ দিকে এসে ব্যবধান কমায় স্বাগতিক রাশিয়া। ইনজুরি সময়ে গোল করেন আলেক্সান্ডার সোবোলেভ।

এদিকে, বৃহস্পতিবারের প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে ফিফার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বেলজিয়াম। শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের জয় রুখে দিয়েছে আইভোরি কোস্ট। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ৫৩ মিনিটে মিখি বাতসুয়াইয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৮৭ মিনিটে স্পট কিক থেকে গোল করে বেলজিয়ামকে জয় বঞ্চিত করেন ফ্রাঁ কেসিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host