1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত

চানাচুর বিক্রেতা সেজে মাদক কারবার, ১০ কেজি গাঁজাসহ আটক ২

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১২৭ সময় দর্শন

চানাচুর বিক্রেতা সেজে অভিনব কায়দায় মাদকদ্রব্য সরবরাহ কালে পাবনার ভাঙ্গুড়ায় ১০ কেজি গাঁজাসহ দু’মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২। শুক্রবার গভীর রাতে পৌর শহরের দক্ষিণ মেন্দা কুঠিপাড়া এলাকার একটি বসত বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার উত্তর সাপটানা গ্রামের রায়হান ইসলাম (২২) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আগদিঘল গ্রামের হৃদয় সরকার (২৫)। র‌্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, চানাচুর বিক্রির স্টিলের তৈরি একটি ড্রাম ও নগদ দু’হাজার ছয় শ’ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, এই মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে চানাচুর বিক্রেতা সেজে অভিনব কায়দায় দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

র‌্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সাড়ে ১২টার দিকে র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর একটি অভিযানিক দল ভাঙ্গুড়া পৌর শহরের মেন্দা কুঠি পাড়ার জনৈক নয়ন হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি রায়হান ও হৃদয়কে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, চানাচুর বিক্রির স্টিলের তৈরি একটি ড্রাম ও নগদ দু’ হাজার ছয় শ’ টাকা জব্দ করা হয়। পরে ভাঙ্গুড়া থানা-পুলিশের নিকট তাদেরকে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। দুপুরে পাবনা আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host