1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

সিরাজগঞ্জে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৩৯ সময় দর্শন

সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় পুলিশের চেকপোস্টে দায়িত্ব পালনরত পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নূর ইসলামকে (৩১) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

আজ র‌্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ এপ্রিল রাতে টাঙ্গাইলের বাসাখানপুর এলাকায় এক গরু ব্যবসায়ীর পিকআপ ভ্যানসহ ছয়টি গরু ডাকাতি করে অজ্ঞাতনামা ৭-৮ জনের একটি ডাকাত দল। ডাকাতির পর তারা উত্তরবঙ্গ অভিমুখে যাওয়ার সময় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের একাধিক টহল দল তাদের গাড়ি থামাতে চেষ্টা করে। এ সময় ডাকাতরা দ্রুতগতিতে গাড়ি চালিয়ে কনস্টেবল রফিকুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে ২৭ এপ্রিল কনস্টেবল রফিকুল ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২৬ মে সন্ধ্যায় র‌্যাব-১২ ও র‌্যাব-১১ এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের দেওভোগ বাংলাবাজার এলাকা থেকে মো নূর ইসলামকে গ্রেপ্তার করে।তার বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপসুখানগড়ী গ্রামে।গ্রেপ্তারকৃত নূর ইসলামকে যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host