1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

ট্রেনে ঈদযাত্রা: ৩ জুনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৩৯ সময় দর্শন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার থেকেই ৩ জুনের অগ্রীম টিকেট বিক্রি শুরু হয়। এদিন সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর পর ওয়েবসাইটে সর্বোচ্চ ১ কোটি ১৪ লাখ হিট হয়েছে বলে জা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের একটি সূত্র। 

জানা গেছে, ৩ জুন ঢাকা থেকে সারাদেশে যাতায়াতের জন্য ৩২ হাজার ৮৪১টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য ২৩ টি ট্রেনে ১৬ হাজার ৭৬টি আসন এবং পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য ২০ টি ট্রেনে ১৬ হাজার ৭৬৫টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। সকাল ৯ টা পর্যন্ত ১৫ হাজার ৬৫৮টি টিকিট বিক্রি হয়েছে। আর সারাদেশে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৮০ হাজার ৩৫৫টি টিকিট। সকাল ৯ টা পর্যন্ত বিক্রি হয়েছে ১৯ হাজার ৮৬৭টি টিকিট। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে ও ৬ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে।

এদিকে ঈদ পরবর্তী ফিরতি যাত্রায় ৯ জুনের অগ্রিম টিকিট ৩০ মে পাওয়া যাবে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host