1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :

বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১১১ সময় দর্শন

বগুড়া জেলায় এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জেলার আঞ্চলিক কার্যালয়ের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম জানান, জেলায় আজ ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যা এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

তিনি আরও জানান, বৃষ্টির কারণে বগুড়ায় তাপমাত্রা কমেছে। ফলে ভ্যাপসা গরম দূর হয়েছে। আজ এবং আগামীকাল বগুড়ায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলো মাঝারি ধরনের বৃষ্টি। মাঝারি ধরনের ভারী বৃষ্টি বলতে বোঝায় ২৩ থেকে ৪২ মিলিমিটার। ভারী বৃষ্টি হলো ৪৪ থেকে ৮৮ মিলিমিটার। আর বৃষ্টি যদি ৮৮ মিলিমিটারের বেশি হয়, তবে তা অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য হয়।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host