1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি করায় যুবক আটক

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৬১ সময় দর্শন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে শুক্রবার সন্ধ্যায় পিরোজপুরের নেছারাবাদে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবক নেছারাবাদ উপজেলার জগতপট্টি গ্রামের কাপড় ব্যবসায়ী সুব্রত সাহার ছেলে। কৌশিক বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বলে জানা গেছে। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে অভিযুক্ত কৌশিক তার ফেসবুক প্রোফাইল থেকে মহানবী (স.) কে নিয়ে অশ্লীল কটূক্তি করে।বিষয়টি স্থানীয় মুসলিমদের নজরে এলে শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষুব্ধ মুসল্লীরা এর প্রতিবাদে এবং দোষী কৌশিককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ করে।পরে স্থানীয় প্রশাসন ও মুসল্লীদের চাপের মুখে কৌশিক সাহাকে আইনের হাতে সোপর্দ করতে বাধ্য হন পিতা সুব্রত সাহা।

অভিযুক্ত কৌশিক সাহার বাবা সুব্রত সাহা বলেন, আমার ছেলে বরিশাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়াশুনা করে। কি স্ট্যাটাস দিয়েছে আমি দেখিনি। তবে শুনেছি সে অন্যের পোস্টের কমেন্টে রিপ্লাই দিয়েছিল। আমি বিষয়টি জানার সাথে সাথে ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করেছি। সে যদি অপরাধ করে থাকে তাহলে অবশ্যই তার বিচার হবে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, আমরা খবর পেয়েই ওই ছেলেকে ধরে এনে থানা হাজতে রেখেছি। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host