1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :

স্পীড ফাস্ট কুরিয়ার সার্ভিস এর “ভাঙ্গুড়া হাব” উদ্বোধন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১২৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় স্পীড ফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের “ভাঙ্গুড়া হাব” উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ( ৯ মে ) সন্ধ্যায় পৌর শহরের বড়ালব্রিজ রেলস্টেশন বাজারে এর উদ্বোধন করা হয়।

এতে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন দেওভোগ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আইয়ুবুর রহমান বিশ্বাস।

স্পীড ফাস্ট কুরিয়ার লিমিটেড ভাঙ্গুড়া হাবের ব্যবস্থাপনা পরিচালক রকিব খান পলাশ বলেন, সারাদেশে একযোগে স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের ৪৯৫টি হাব চালু হয়েছে। প্রযুক্তিনির্ভর সেবা, অ্যাপস ও সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকরা সহজেই বুকিং ও ট্র্যাকিং সুবিধা পাবেন।

তিনি আরও জানান, এখান থেকে সারাদেশের যে কোনো স্থান থেকে মানুষ কম খরচে পণ্য আনা-নেওয়া করতে পারবে। বুকিংয়ের ৭২ ঘণ্টার মধ্যে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host