1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় পানিতে ডুবে প্রাণ গেলো শিশু শিক্ষার্থীর

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১২৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় পুকুরের পানিতে ডুবে মাসুম আলী (১০) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল ) দুপুরে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মামুন হোসেনের ছেলে ও পাটুলীপাড়া হেফজুল কোরআন কওমী মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১ টার দিকে মাসুম ও তার ছোট ভাই ইসরাফ্রিলসহ গ্রামের ৪/৫ জন শিশু বাড়ির পাশের পুকুরে গোসলে নামে। এসময় মাসুম পানিতে তলিয়ে গেলে বাকি শিশুরা সবাই পুকুর থেকে উঠে আসে। এদিকে মাসুমকে দেখতে না পেয়ে মা লাভলী খাতুন খোঁজাখুজি শুরু করে। পরে ওই শিশুরা বিষয়টি তাকে জানালে গ্রামবাসিদের সহায়তায় পুকুর থেকে মাসুমকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আল আমিন জানান, মৃত অবস্থায় ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে ।

ওসি জানান, কোন অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে লাশ দাফনের জন্য স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host