1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত ও আর্থিক প্রতিষ্ঠান

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ সময় দর্শন

পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে আজ রোববার খুলছে অফিস-আদালত ও আর্থিক প্রতিষ্ঠান। সচিবালয় ও অন্যান্য সরকারি অফিস খোলার পাশাপাশি খুলছে ব্যাংক ও পুঁজিবাজার।

একটানা নয় দিন বন্ধ থাকার পর রোববার সকাল ১০টা থেকে আগের মতো ব্যাংকের লেনদেন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। অন্যদিকে পুঁজিবাজারের লেনদেন চলবে সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত।

এবার ঈদুল ফিতর উদযাপিত হয় ৩১ মার্চ (সোমবার)। এ বছর ঈদের আগে ও পরে মিলিয়ে পাঁচ দিন সরকারি ছুটি ছিল।

কিন্তু ঈদযাত্রার সুবিধার কথা ভেবে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। আর ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় টানা নয় দিন ছুটি উপভোগ করতে পেরেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host