1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণা করলো জামায়াত ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস ভাঙ্গুড়ায় ইউএনও’র উদ্যোগে ৫ কিলোমিটার সড়কে বৃক্ষ রোপণ মেসওয়াকের তাৎপর্য ও ফজিলত ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস ঈশ্বরদীতে শ্রমিক অবরোধে তীব্র যানজট

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন : ভিডিও ভাইরাল, আটক ১

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৬৮৩ সময় দর্শন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালানোর এক মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এরপর রোববার পুলিশ একজনকে আটক এবং ৩৫ বছর বয়সী এই নারীকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নিয়েছে। আটক আব্দুর রহিম (২৭) বেগমগঞ্জ উপজেলার পূর্ব একলাশপুর গ্রামের হাড়িধন বাড়ির বাসিন্দা। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এক নারী দাম্পত্য কলহের জেরে কয়েক মাস বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

 

এই সুযোগে স্থানীয় যুবক আব্দুর রহিমসহ কয়েকজন তাকে নানাভাবে উত্ত্যক্ত করে এবং অশালীন প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় গত ২ সেপ্টেম্বর রাতে তারা ঘরে ঢুকে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালায়। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বসত ঘরে ঢুকে ওই নারীকে ৩-৪ জন যুবক বিবস্ত্র করে মারধর করছে।

 

একজন ওই নারীর মুখে পা দিয়ে চেপে ধরে। বারবার আকুতি করার পরও নির্যাতন করা বন্ধ করেনি কেউ। নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনের সঙ্গে জড়িত একজনকে আটক করেছে। অন্যদেরও আটক করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host