1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

অধ্যাপক ইউনূসকে ঈদের শুভেচ্ছা নরেন্দ্র মোদির

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ সময় দর্শন

ডেস্ক নিউজ :

অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঈদুল ফিতর উপলক্ষে পাঠানো শুভেচ্ছাবার্তায় ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হওয়ার আশা প্রকাশ করেছেন। আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তা পাঠানোর এই তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পাঠানো শুভেচ্ছাবার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘পবিত্র রমজান মাসের শেষে আনন্দময় উৎসব উদ্‌যাপনের এই সময়ে আমি আপনাকে এবং বাংলাদেশের মানুষকে ঈদুল ফিতরের উষ্ণ শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি। পবিত্র রমজানে ২০ কোটি ভারতীয় মুসলিম বিশ্বজুড়ে তাঁদের ভাইবোনদের সঙ্গে রোজা রেখেছেন ও দোয়া করেছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host