1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

নারী সুরক্ষায় রাজধানীর ৮ থানায় ‘হেল্প অ্যাপ’ চালু

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৪৭ সময় দর্শন

নারীদের হেনস্তা-হয়রানি এখন প্রতিনিয়ত ঘটছে। যৌন নিপীড়ন ও উত্ত্যক্তের পাশাপাশি গণপরিবহনে ঘটছে ধর্ষণের ঘটনাও। এমন পরিস্থিতি সামাল দিতে সরকার নিয়েছে নতুন উদ্যোগ।

গণপরিবহনে যৌন নিপীড়ন বন্ধে চালু হয়েছে হ্যারেসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প) অ্যাপ। প্রাথমিকভাবে মোহাম্মদপুর থেকে সায়েদাবাদ রুটের আটটি থানা এলাকার নারী যাত্রীদের জন্য চালু হয়েছে এ সেবা।

অ্যাপে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে যাবে উদ্ধারকারী দল।

অ্যাপে রাখা হয়েছ ইমারজেন্সি বাটন। লিখিতভাবেও অভিযোগ দেয়ার অপশন রয়েছে। নাম পরিচয় গোপন রেখে নিজের এমনকি অন্যের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাও তুলে ধরা যাবে এই অ্যাপে।

নারী হয়রানির বন্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহায়তায় হেল্প নামের নতুন অ্যাপটি চালু করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও সুইচ বাংলাদেশ। প্লে-স্টোর থেকে সলুসনশপিন লিখলে হেল্প অ্যাপ আসবে। সেটি নামিয়ে শুধু মোবাইল নম্বর দিয়েই অ্যাপে প্রবেশ করে সেবা নিতে পারছেন নারীরা।

অ্যাপের মিডিয়া ক্যাম্পেইনার এ এস এম মাহমুদুল হাসান জানান, প্রাথমিকভাবে মোহাম্মদপুর থেকে সায়েদাবাদ পর্যন্ত রুটের আটটি থানা এলাকায় চালু হয়েছে এই সেবা। ঘটনাস্থলের এক কিলোমিটারের মধ্যে থানার নম্বর যুক্ত থাকবে এতে। অ্যাপে যুক্ত আছে ট্রিপল নাইনও। পাশপাশি এসব এলাকার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে গঠন করা হবে কুইক রেসপন্স টিম।

ধীরে ধীরে সব থানার নারী যাত্রীদের জন্য অ্যাপটি চালু করা হবে বলে জানিয়েছেন হাসান।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host