1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ভাঙ্গুড়ায় মৌমাছির কামড়ে মৃত ১, আহত ২

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৫৩ সময় দর্শন
ভাঙ্গুড়ায় মৌমাছির কামড়ে মৃত খোকন
পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ সংলগ্ন রেল লাইনের দক্ষিনে হেলিপ্যাডের পার্শ্ববর্তী স্থানে বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল সাড়ে পাঁচটার দিকে মৌমাছির কামড়ে খোকন (৩৫) নামে এক  ভ্যানচালক আহত হয়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ  নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত খোকন পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার বি এল বাড়ি গ্রামের মহাজীরপাড়ার আব্দুল কাদের (বাঘ)’র সন্তান।
একই স্থানে পরবর্তীতে আরও দুজনকে মৌমাছি কামড়ায়। তারা ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতরা হলেন আকাশ (১৭) পিতা- মোঃ আলম এবং সৈকত (১৮), পিতা- আবু বকর। সম্পর্কে চাচাতো ভাই আহত দুজনের বাড়ি উপজেলার ভবানীপুর দক্ষিণ পাড়ায়। তারা রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সৈকত জানান, কাজ শেষে বাড়িতে ফেরার পথে উল্লেখিত স্থানে পৌঁছালে মৌমাছি তাদের আক্রমণ করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ আল-আমিন নিশ্চিত ঘটনা নিশ্চিত করে বলেন, তিনজন হাসপাতালে আসলেও একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি তিনি অবগত নন। তবে খোঁজ নিবেন বলে জানান তিনি।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তিনি বিষয়টি অবগত নন। তবে ঘটনাস্থল যেহেতু ভাঙ্গুড়া থানাধীন, তাই এই সংশ্লিষ্ট নিয়মতান্ত্রিক প্রক্রিয়াগুলোও ভাঙ্গুড়া থানাধীন।
(এনএইচ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host