1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

সড়কে প্রাণ হারানো বাবা-ছেলে শায়িত হলেন পাশাপাশি কবরে

মো: মনিরুজ্জামান ফারুক
  • আপডেটের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৫৯ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় নিহত বাবা সোলায়মান হোসেন (৪০) ও তার শিশুপুত্র জোনায়েদের (৭) লাশ দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৬ মার্চ) সকাল ১০টায় পাথরঘাটা চক্রপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের পাশাপাশি কবর দেয়া হয়। বাবা-ছেলেকে শেষ বিদায় জানাতে জানাজায় অংশ নেন গ্রামের শত শত মানুষ।

এর আগে গত শনিবার বিকাল ৫টার দিকে ভাঙ্গুড়া-নওগাঁ সড়কের পাটুল বাজারে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু জোনায়েদ। একই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে রাত ১০টায় টাঙ্গাইলে মারা যান বাবা সোলায়মান। সোলায়মান একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

এদিকে বাবা-ছেলের করুণ মৃত্যুতে ওই পরিবারটিতে চলছে শোকের মাতম। একসঙ্গে স্বামী-সন্তানকে হারিয়ে জুলেখা খাতুন শুধুই বিলাপ করছেন। কোনো কিছুতেই সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না তিনি।

চাচা রমজান আলী জানান, শনিবার সকালে ছেলে জোনায়েদকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি চন্ডিপুরে যান সোলায়মান। সেখান থেকে তারা বিকালে বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথে বিকাল পৌনে ৫টায় ভাঙ্গুড়া থেকে আসা একটি পেয়াঁজবোঝাই ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই জোনায়েদ মারা যায়। আর গুরুতর আহত হন সোলায়মান। পরে স্থানীয়রা সোলায়মানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সে মারা যায়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host