1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেপ্তার ভাঙ্গুড়ায় মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত চাটমোহর প্রেসক্লাবের সভাপতি টুকুন,কিংশুক সাধারণ সম্পাদক  ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

ভাঙ্গুড়ায় পিতা-পুত্রকে ট্রাকের ধাক্কাঃ পুত্র নিহত, পিতা হাসপাতালে

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৩৫ সময় দর্শন
ভাঙ্গুরায় সড়ক দুর্ঘটনায় নিহত শিশুটি পরে আছে রাস্তায়।

পাবনার ভাঙ্গুড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জুনায়েদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে শিশুটির বাবা। উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারের সামনে শনিবার (১৫ই মার্চ) দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির বাবার নাম সুলাইমান। তিনি একজন এনজিও কর্মী। তাদের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের পাথরঘাটা চক্রপাড়ায়।

জানা যায়, নিহত শিশুটির নানার বাড়ি উপজেলার খাঁন মরিচ ইউনিয়নের চন্ডিপুর গ্রামে। বাবার সাথে সেখান থেকে ফেরার পথে তাদের বহনকারী মোটর বাইককে একটি মাল বোঝাই ট্রাক ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। উপস্থিত স্থানীয়দের সহায়তায় বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(এনএইচ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host