1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী পাবনায় নিখোঁজের ৭ দিন শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ফরিদপুরে অটোভ্যান চালকের লাশ উদ্ধারের ঘটনায় যুবক আটক ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি

মাগুরায় শিশু ধর্ষণ মামলা ১৮০ দিনে শেষ করার নির্দেশ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৫৪ সময় দর্শন

কোন বাধা ছাড়া মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের মামলা ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিশুটির পরিবারকে দেখভাল করতে সমাজসেবা অফিসার নিয়োগের নির্দেশও দেয়া হয়েছে। সেইসঙ্গে শিশুটির বড় বোনকে নিরাপত্তার নির্দেশ দেন।

রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিতভাবে এ রায় দেন। সেইসঙ্গে শিশুটির বড় বোনকে নিরাপত্তা দেওয়ারও নির্দেশও দেওয়া হয়েছে।

এর আগে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ব্যারিস্টার মাহসিব হোসাইন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। আদালত এ বিষয়ে আজকেই আদেশ দেবেন বলে জানান আইনজীবী।

এদিকে এ ঘটনায় মামলা করেছেন শিশুটির মা। এজাহারে তিনি অভিযোগ করেন, মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা (শ্বশুর) শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুর জানতেন। পরে ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যাচেষ্টা চালান।

মামলায় এজাহারে উল্লেখ করা হয়, চার মাস আগে মাগুরা পৌর এলাকার এক তরুণের সঙ্গে শিশুটির বড় বোনের বিয়ে হয়। ওই বাড়িতে বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুর থাকতেন। বিয়ের পর থেকে বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তার শ্বশুর। বিষয়টি পরিবারের অন্য সদস্যরা জানতেন। এ নিয়ে ঝগড়াও হয়েছে। এমন পরিস্থিতিতে ১ মার্চ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায় আট বছরের শিশুটি।

ধর্ষিত শিশুটির অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাত থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার চিকিৎসা চলছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পুরাতন ভবনের দ্বিতীয় তলায় পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) লাইফ সাপোর্টে ছিল শিশুটি।

সুত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host