1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেপ্তার ভাঙ্গুড়ায় মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত চাটমোহর প্রেসক্লাবের সভাপতি টুকুন,কিংশুক সাধারণ সম্পাদক  ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

ভাঙ্গুড়ায় ৫ মাদক সেবীকে এক মাসের কারাদণ্ড

মো: মনিরুজ্জামান ফারুক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৭৮৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ৫ মাদক সেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রত্যেককে ২শ’ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করে তাদেরকে পাবনা জেল হাজতে পাঠানো হয়।

দণ্ড প্রাপ্তরা হলেন, উপজেলার সাহানগর গ্রামের আব্দুর রশিদ (৩২), পৌর শহরের সরদার পাড়া মহল্লার ছরোয়ার হোসেন (৪১), দক্ষিণ সারুটিয়া গ্রামের আছাদুল (৪২), উত্তর মেন্দা গ্রামের হৃদয় হোসেন (২৩) ও চৌবাড়ীয়া ভদ্রপাড়া মহল্লার জিল্লুর রহমান (২৯)। এসময় তাদের কাছ থেকে কিছু গাঁজা ও নেশার ট্যাবলেট উদ্ধার করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ঈশ্বরদী) পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সাগর উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.নাজমুন নাহার বলেন,মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ /৩৬/৫ ধারা মোতাবেক ৫ মাদক সেবীকে এক মাসের কারাদণ্ড ও প্রত্যেককে ২শ’ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host