1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৪৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন কৃষক দলের আয়োজনে বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুরআন শরিফ খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর উপজেলার খানমরিচ ইউনিয়ন কৃষক দল এর আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. কুরবান আলী।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মো. আখিরুজ্জামান মাসুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান।

মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন, ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি শাহজাহান আলী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদীন মিলন, যুবদলের সদস্য সচিব হাসেম মোল্লা, যুগ্ম আহ্বায়ক মানিক খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব কাওছারসহ প্রমুখ।

তারা হলেন, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host