1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে

ভাঙ্গুড়ায় মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্র শিবিরের ক্রিকেট টুর্নামেন্ট

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৩৩ সময় দর্শন
সুস্থ দেহ সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন- এই স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫এর উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি ) সকালে শরৎনগর ফাজিল মাদরাসা মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির শরৎনগর ফাজিল মাদরাসা শাখা এর আয়োজন করে।
জেলা জামায়াতে ইসলামির তরবিয়ত সেক্রেটারি ও পাবনা-৩ ( ভাঙ্গুড়া,ফরিদপুরও চাটমোহর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আলী আজগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ সোহেল আজিজ মহসিন ও ইসলামি ছাত্রশিবির পাবনা জেলা (পশ্চিম) শাখার সাবেক সভাপতি আসাদুজ্জামান মিয়া। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয়, সেক্রেটারি মাসুদ রানা প্রমুখ।
১০ ওভারের খেলায় মোট ৬ টি দল এতে অশ নিচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host