1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে

মোবাইল ফোনে ডেকে নিয়ে ভ্যানচালককে হত্যা

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৩ সময় দর্শন

পাবনার সাঁথিয়ায় সুজল (৩৮) নামের এক ভ্যানচালককে ভাড়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করে গাড়িটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের স্বরপ নামক স্থানের একটি পুকুর থেকে ওই ভ্যানচালককের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুজল (৩৮) উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের ইছাহক আলী প্রামানিকের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সুজল সম্প্রতি ১ লাখ টাকা দিয়ে একটি নতুন ভ্যানগাড়ি কেনেন। শুক্রবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে তাকে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে যায় অজ্ঞাত লোকজন। পরে সুজলের ফোন বন্ধ থাকে এবং বাড়ি ফিরে আসে না। পরিবার বিভিন্ন আত্মীয়ের বাড়িতে খোঁজ নিয়েও কোনো সন্ধান পায় না। আজ শনিবার সকালে স্থানীয় লোকজন একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি জানাজানি হলে সুজলের পরিবার ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পাবনা মর্গে পাঠিয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

 

 

সূত্র : ঢাকা পোস্ট

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host