1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড  বেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে একই পরিবারের ৪ জন নিহত

স্বামী-স্ত্রীর প্রথম সাক্ষাতে প্রথম করণীয়

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৬৪১ সময় দর্শন

বিয়ের পর স্বামী-স্ত্রীর প্রথম সাক্ষাতে স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে এই দোয়া পড়া সুন্নত—

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আস-আলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি। ওয়া আউজু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালবাহা আলাইহে।

একটি হাদিসে স্বামী-স্ত্রী জামাতে নামাজ পড়ে দোয়া করার নির্দেশও পাওয়া যায়। এই দোয়া করবে, ‘হে আল্লাহ! আমাদের পরিবারে বরকত দিন, স্ত্রী থেকে আমাকে উপকৃত করুন এবং আমার থেকে তাকে উপকৃত করুন, যত দিন ভালো হয় আমাদের একসঙ্গে রাখুন এবং যেদিন চিরতরে একে অন্যের থেকে আলাদা হওয়া ভালো হয় সেদিন আলাদা করুন।’ (আবু দাউদ, হাদিস : ২১৬০, আল মুজামুল আওসাত, হাদিস : ৪০১৮)

স্বামী-স্ত্রী জামাতে নামাজ পড়লে স্বামী ইমামতি করবে এবং স্ত্রী তার এক কদম পেছনে দাঁড়াবে।

স্বামী প্রথম সাক্ষাতে স্ত্রীর সঙ্গে এমন কাজ করবে, যেন তার মন প্রফুল্ল হয়। যেমন—তাকে দুধ বা শরবত পান করানো ইত্যাদি। হাদিস শরিফে আছে, রাসুলুল্লাহ (সা.) আয়েশা (রা.)-এর সঙ্গে প্রথম সাক্ষাতের সময় একটি দুধের পেয়ালা থেকে নিজে কিছু পান করলেন, অতঃপর আয়েশা (রা.)-কে পান করানোর জন্য পেয়ালা এগিয়ে দিলে তিনি লজ্জায় মস্তকাবনত করেন। (মুসনাদে আহমাদ, হাদিস : ২৭৫৯১)

এ ছাড়া প্রথম সাক্ষাতে কিছু উপহার বা স্মৃতির স্মারক দেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host