1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাহেদ ইস্যুতে ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৮ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় আন্ত:নগর নীলসাগর ট্রেনের ধাক্কায় কিরণ শেখ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১ টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের পৌরশহরের বড়ালব্রিজ রেলস্টেশনের পশ্চিম পাশের বটতলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক পাবনা পৌরসভার ১০ নং ওয়ার্ডের রাধানগর মক্তব মোড়ের মৃত সাজেন শেখের ছেলে। তিনি বেশ কিছু দিন ধরে ভাঙ্গুড়া পৌরসভার  চৌবাড়িয়া হাড়োপাড়া এলাকায় পরিবার নিয়ে বাসা ভাড়া করে থাকতেন। পেশায় তিনি সুইপারের কাজ করতেন।ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রেললাইনের ওপর একাই বসে ছিলেন কিরণ। হঠাৎ  বেলা সোয়া ১১ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর নীলসাগর ট্রেন চলে আসে। সেখান থেকে দ্রুত উঠতে গিয়ে  ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই সে মারা যান কিরণ। স্থানীয় লোকজন থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যান। পরে তারা বিষয়টি সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে অবহিত করেন।
 এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি মো. দুলাল উদ্দিন  বলেন, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host